দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
পবিত্র কোরআন আমাদের শিখিয়ে দেয়- নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শুধুই সৃষ্টিজগতের জন্য আলোকবর্তিকা নন; বরং তিনি দুনিয়ায় শুভ আগমনের পূর্বেও দুনিয়ার ঘটনাবলি প্রত্যক্ষ করতেন। বিশেষ করে সুরা ফীলের প্রথম আয়াত এই গভীর সত্যটিকে খুব স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে। আল্লাহ তাআলা যখন বলেন-“আপনি কি দেখেননি?”- এটি কেবল প্রশ্ন নয়; বরং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর অসীম জ্ঞান ও ইলমে গায়েবের প্রতি আল্লাহর বিশেষ ইশারা। কারণ সুরা ফীলের ঘটনা তেনার শুভ আগমনের প্রায় পঞ্চাশ দিন আগে ঘটলেও, আল্লাহ তেনাকে প্রত্যক্ষদর্শীর মর্যাদায় সম্বোধন করেছেন। যা তেনার মহিমা ও মর্যাদার এক অনন্য নিদর্শন।
আপনি কি দেখেননি?
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন-
আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহাবিল ফীল
অর্থ: “আপনি কি দেখেননি? আপনার প্রতিপালক হস্তী বাহিনীর সাথে কীরূপ আচরণ করেছেন?”
(সুরা- ফীল, আয়াত- ১)
এখন ভাবনার বিষয়-
আল্লাহ বলেন: “আপনি কি দেখেননি?” অর্থাৎ, আপনি দেখেছেন।
কিন্তু ঐতিহাসিকভাবে আমরা জানি-
নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখন শুভ আগমন করেননি।
ঘটনাটি সংঘটিত হয়েছে তেনার শুভ আগমনের ৫০ দিন আগে-
যখন ইয়েমেনের বাদশা আবরাহা বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এগিয়ে আসে।
আল্লাহ তাআলা সেই বাহিনীর বিরুদ্ধে পাঠান “আবাবীল” পাখি।
যে পাখিগুলোর কঙ্করের আঘাতে আবরাহার বাহিনী ধুলিসাৎ হয়ে যায়।
সবুজ রং এর ছোট পাখিগুলোর কাছে তিনটি করে পাথর ছিল:
একটি ঠোঁটে, দুটি দু পায়ে
পাখিগুলো আবরাহার সৈন্য বাহিনীকে দেখে দেখে প্রত্যেকের উপর পাথর ছুড়ছিল।
যেই পাথরের উপর যে কাফিরের নাম ছিলো-
সেই পাথর তার ওপরই পতিত হতো,
শিরশাস্ত ভেঙ্গে মাথা ছিদ্র করে, দেহ ভেদ করে ফেলত।
এমনকি পাথরগুলি হাতিকে চিরে মাটিকে পর্যন্ত ছেদ করে ফেলেছিল।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন?
যখন এই ঘটনা ঘটছে, তখন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ছিলেন মায়ের গর্ভে।
তবু আল্লাহ বলছেন- “আপনি কি দেখেননি?”
তাহলে কি এর মানে-
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গর্ভে থেকেই দুনিয়ার ঘটনাবলি দেখতেন?
হ্যাঁ- এটাই কোরআনের ভাষার গভীরতম ইঙ্গিত!
পরিশেষে
সুরা ফীলের এই প্রথম আয়াতই স্পষ্ট করে দেয়-
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শুধু দুনিয়াতে শুভ আগমন করে সব কিছু দেখেননি,
বরং শুভ আগমনের পূর্বেই সব ঘটনাবলি প্রত্যক্ষ করেছেন।
যা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সর্বজ্ঞতা (ইলমে গায়েব) এবং তেনার মহামর্যাদা প্রমাণের অন্যতম শক্তিশালী দলিল।
👉 এখানে চাপ দিয়ে ফ্রিতে Monetag অ্যাকাউন্ট খুলুন
© ২০২৬ golammorshedjalali.com • সর্বস্বত্ব সংরক্ষিত।
💰 বিজ্ঞাপন ও মনিটাইজেশন: Monetag | 🌐 হোস্টিং: Putul Host










