গাউসে পাকের কারামত: একই সময়ে ১০০ মুরিদের বাড়িতে ইফতার করার অলৌকিক ঘটনা।

গাউসে পাক হযরত আবদুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি-এর এক বিস্ময়কর কারামতের বর্ণনা এই ঘটনায় তুলে ধরা হয়েছে। তিনি একই সময়ে ১০০ জন মুরিদের বাড়িতে উপস্থিত হয়ে ইফতার করেছিলেন। এই অলৌকিক ঘটনা আল্লাহর প্রিয় ওলীদের মর্যাদা, আধ্যাত্মিক শক্তি ও আল্লাহর বিশেষ অনুগ্রহের এক অনন্য নিদর্শন।

May 31, 2026 2:02 AM
গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি একই সময়ে ১০০ মুরিদের বাড়িতে ইফতার করার কারামত
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

গাউসে পাকের কারামত ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে এক বিস্ময়কর ও শিক্ষণীয় অধ্যায়, যা ঈমানদার মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা, ভরসা ও বিশ্বাসকে আরও গভীর করে। হযরত আবদুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি যিনি সমগ্র মুসলিম বিশ্বে গাউসে পাক, গাউসুল আজম ও বড়পীর সাহেব নামে পরিচিত, সকল ওলীদের মধ্যে তেনার মর্যাদা সর্বোচ্চ এবং তিনি আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তেনার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা বা কারামত প্রকাশিত হয়েছে, যা মানুষের ঈমানকে জাগ্রত করে এবং আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস বাড়িয়ে দেয়

এইসব কারামতের মধ্যে গাউসে পাকের একটি বিশেষ কারামত হলো- তিনি একই সময়ে ১০০ জন মুরিদের বাড়িতে ইফতার সম্পন্ন করেছিলেন। এটি সাধারণ মানবীয় ক্ষমতার বাইরে এক মহান অলৌকিক নিদর্শন, যা আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ এবং তাঁর প্রিয় বন্ধুদের প্রতি বিশেষ অনুগ্রহের প্রমাণ বহন করে।

এই কারামত আল্লাহর প্রিয় বন্ধুদের মর্যাদা ও মহত্ত্বকে স্পষ্টভাবে তুলে ধরে এবং আমাদের ঈমানকে আরও দৃঢ় করে। একই সাথে এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা-আল্লাহ যাঁকে ইচ্ছা করেন, তাঁকে বিশেষ ক্ষমতা ও মর্যাদা দান করেন

১০০ মুরিদের দাওয়াত ও বিস্ময়কর ঘটনা

রমজান মাস। গাউসে পাকের মুরিদগণ প্রত্যেকে ইচ্ছা করলেন-তাঁরা নিজ নিজ বাড়িতে হুজুরকে ইফতার করাবেন।

অল্প সময়ের মধ্যেই ১০০ জন মুরিদ একসাথে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহিকে ইফতারের জন্য দাওয়াত দিলেন।

হযরত গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি সকলের দাওয়াত গ্রহণ করলেন।

এটি দেখে মুরিদদের মনে প্রশ্ন জাগলো-

ইফতার তো এক জায়গায় করা যায়, তাহলে তিনি কীভাবে ১০০ জনের দাওয়াতে একসাথে যাবেন?

তবুও প্রত্যেকে নিজ নিজ ঘরে ইফতার প্রস্তুত করলেন।

একই সময়ে ১০০ স্থানে উপস্থিতির কারামত

ইফতারের সময় হযরত গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি এমন এক অলৌকিক ক্ষমতা প্রদর্শন করলেন, যা সাধারণ মানুষের বোধগম্যতার সম্পূর্ণ বাইরে।

তিনি একই মুহূর্তে ১০০ মুরিদের বাড়িতে উপস্থিত হয়ে ইফতার করলেন

প্রত্যেক মুরিদই মনে করলেন-
শুধুমাত্র তাঁর বাড়িতেই গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি তশরীফ এনেছেন এবং ইফতার করেছেন।

কেউই বুঝতে পারলেন না, অন্য কোথায় কী ঘটেছে।

মুরিদদের বিভ্রান্তি ও সত্য উদঘাটন

পরের দিন সবাই একত্রিত হলে প্রত্যেকে নিজের অভিজ্ঞতা বললেন-

একজন বললেন—
“গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি আমার বাড়িতে ইফতার করেছেন।”

অন্যজন বললেন-
“না, গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি আমার বাড়িতেই ছিলেন।”

এভাবে ১০০ জনই একই দাবি করলেন।

এমনকি গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি নিজ বাবুর্চিও বললেন-
“গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি তো আমাদের সাথেই নিজ ঘরে ইফতার করেছেন।”

সবাই বিস্মিত হয়ে পড়লেন-
একজন কীভাবে একই সময়ে এত জায়গায় উপস্থিত হতে পারেন?

গাছের পাতায় গাউসে পাকের দৃশ্য

মুরিদদের বিভ্রান্তির কথা শুনে হযরত গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি সকলকে ডেকে একটি গাছের দিকে তাকাতে বললেন।

সবাই দেখলেন-
গাছের প্রত্যেক পাতায় একজন করে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি বসে আছেন।

তিনি বললেন—
“এখানে যেমনভাবে দেখা যাচ্ছে, গাছের প্রত্যেক পাতায় একজন করে গাউসে পাক বিরাজ করছেন, তোমাদের সাথেও তেমনভাবেই ঘটনা সংঘটিত হয়েছে।”

এটি ছিল গাউসে পাকের কারামত-এর এক গভীর রুহানী প্রকাশ

এই কারামত থেকে শিক্ষা

• আল্লাহ তাআলা তাঁর প্রিয় ওলী-আউলিয়াদের বিশেষ নূর, রহমত ও নৈকট্য দান করে তাঁদের মর্যাদাকে সমুন্নত করেন।
• আল্লাহ তাঁর প্রিয় বন্ধুদের মাধ্যমে কুদরত ও কারামত প্রকাশ করেন
• ওলী আল্লাহদের শান সাধারণ মানুষের বোধগম্য সীমার বাইরে আধ্যাত্মিক মর্যাদায় উন্নীত
• ওলীদের প্রতি আদব, ভালোবাসা ও বিশ্বাস রাখা ঈমানের শক্তি বৃদ্ধি করে

পরিশেষে

গাউসে পাকের কারামত আমাদের শেখায় যে আল্লাহ তাঁর প্রিয় বন্ধুদের মাধ্যমে এমন ক্ষমতা প্রকাশ করেন, যা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে

এই ঘটনা শুধু অলৌকিক নয়, বরং ঈমান শক্ত করার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।

তাই আমাদের উচিত আল্লাহর ওলীদের প্রতি ভালোবাসা রাখা এবং তাঁদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories

Leave a Comment