---Advertisement---

গাউসে পাক রহমতুল্লাহি আলাইহির বিস্ময়কর কারামত: আপেলের ভেতরে লুকানো সত্য।

বাগদাদের এক খলিফা গাউসে পাক রহমতুল্লাহি আলাইহির কাছে একটি কারামত দেখার আবেদন করেন। আল্লাহর কুদরতে দুটি আপেল উপস্থিত হলে একটিতে সতেজতা এবং অন্যটিতে জুলুমের প্রভাব প্রকাশ পায়। এই ঘটনা ন্যায়বিচার, সত্যবাদিতা ও তাকওয়ার গুরুত্ব সম্পর্কে গভীর শিক্ষা প্রদান করে।

June 2, 2026 1:20 AM
গাউসে পাক রহমতুল্লাহি আলাইহির বিস্ময়কর কারামত ও আপেলের ভেতরে লুকানো সত্যের ঘটনা
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

আল্লাহ তাআলা তাঁর প্রিয় ওলী-আউলিয়াদের বিশেষ মর্যাদা দান করেন এবং তাঁদের মাধ্যমে অসাধারণ কারামত প্রকাশ করেন, যা মানুষের ঈমানকে আরও দৃঢ় করে। ইতিহাসে এমন বহু ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে ওলী-আউলিয়াদের মাধ্যমে আল্লাহর কুদরতের নিদর্শন প্রকাশ পেয়েছে। তেমনই এক বিস্ময়কর গাউসে পাকের কারামত যা বাগদাদের এক খলিফার সাথে সংঘটিত হয়েছিল

মূল ঘটনা

বাগদাদ নগরীর খলিফা গাউসুল আজম রহমাতুল্লাহি আলাইহি দরবারে উপস্থিত হন। তিনি বিনয়ের সাথে আরজ করেন-

“বাবা! আমি আপনার একটি কারামত স্বচক্ষে দেখতে চাই, যার মাধ্যমে আমার অন্তরে প্রশান্তি আসবে।”

গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি শান্তভাবে জিজ্ঞেস করলেন-

“হে খলিফা! তুমি কী চাও?”

খলিফা বললেন, “আমি এমন একটি ফল দেখতে চাই যা অদৃশ্য থেকে আনা সম্ভব।” তখনকার সময়ে ইরাকের কোথাও সেই ফল সহজলভ্য ছিল না- তিনি আপেলের কথা বললেন।

গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি হাত বাড়িয়ে কুদরতিভাবে দুটি তাজা আপেল নিয়ে আসেন যা ছিল গাউসে পাকের কারামত এর এক বিস্ময়কর প্রকাশ।

তিনি একটি আপেল খলিফাকে দিলেন এবং অন্যটি নিজের হাতে রাখলেন।

এরপর তিনি নিজের আপেলটি কেটে দেখালেন-তা ছিল সুগন্ধিযুক্ত, তাজা ও সুস্বাদু। কিন্তু খলিফা যখন তার আপেলটি কাটলেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন ভেতরে পোকা ও নষ্ট হয়ে গেছে।

খলিফা বিস্মিত হয়ে এর কারণ জানতে চাইলে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি শান্তভাবে বললেন-

মানুষের ওপর তোমার জুলুম ও অবিচারের ছাপ এত গভীর যে, তোমার হাতের স্পর্শে সেই প্রভাব এই আপেলের ভেতরেও ফুটে উঠেছে।”

শিক্ষণীয় বিষয়

গাউসে পাকের কারামত আমাদের শিক্ষা দেয় যে, ন্যায়বিচার ও ইনসাফ মানুষের জীবনে বরকত নিয়ে আসে, আর জুলুম ও অন্যায় তার রিজিক ও কল্যাণকে ধ্বংস করে দেয়। আল্লাহর ওলীদের দরবার সত্য ও হকের শিক্ষা গ্রহণের স্থান।

পরিশেষে

এই ঘটনা শুধু একটি অলৌকিক বর্ণনা নয়; এটি ন্যায়, সত্য ও তাকওয়ার এক গুরুত্বপূর্ণ শিক্ষা। গাউসে পাকের কারামত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আল্লাহর নেক বান্দাদের প্রতি সম্মান ও ভক্তি রাখা ঈমানের অংশ এবং অন্যায় থেকে দূরে থাকা প্রতিটি ঈমানদারের দায়িত্ব।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন। আমিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment