---Advertisement---

কেয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে থাকবে স্বর্ণের ৩১৮ (তিনশত আঠারো)টা কুর্সি। আর আল্লাহর বাম পাশে থাকবে ১ (এক)টা রুপার কুর্সি।

October 15, 2025 5:55 PM
কেয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে থাকবে স্বর্ণের ৩১৮ (তিনশত আঠারো)টা কুর্সি। আর আল্লাহর বাম পাশে থাকবে ১ (এক)টা রুপার কুর্সি।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

কেয়ামতের ময়দান- যে দিন সমগ্র মানবজাতি একত্রিত হবে মহান আল্লাহর সামনে চূড়ান্ত ন্যায়বিচারের জন্য। সেই গৌরবময় ও ভয়াবহ দিনে দেখা যাবে, আল্লাহ তাআলার ডান পাশে থাকবে স্বর্ণের তিনশ আঠারোটি কুর্সি, আর বাম পাশে থাকবে একটি রুপার কুর্সি। কেন এই কুর্সিগুলো ডান ও বাম পাশে রাখা হবে- তার ভেতর লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য।

দয়াল বাবা জালালী মাওলা বলেন- কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ডান পাশে থাকবে ৩১৮ (তিনশ আঠারো)টি কুর্সি, প্রতিটি হবে স্বর্ণের। আর বাম পাশে থাকবে ১ (এক)টি রুপার কুর্সি। এই রুপার কুর্সির মধ্যেই লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য। চলুন, আমরা সেই রহস্য জানার চেষ্টা করি এবং কিয়ামতের ময়দানে বাঁচানে ওয়ালাত্বরানে ওয়ালাকে চিনে নিই।

কেয়ামতের ময়দানে কুর্সির রহস্য।

বাবা জালালী মাওলা বলেন-

আল্লাহ হলো জাত আর দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন বাত। কিয়ামতের ময়দানে দেখবেন জাতে আর বাতের খেলা। কিয়ামতের ময়দানে ৩১৮ (তিনশত আঠারো)টি কুর্সি থাকবে আল্লাহর ডান পাশে। সমস্ত কুর্সি গুলো হলো স্বর্ণের। আর আল্লাহর বাম পাশে থাকবে ১ (এক)টি রুপার কুর্সি ।

দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলবেন, আল্লাহ তুমি আমাকে কেমন ভালোবাসো। আল্লাহ বলবেন, বন্ধু কি বললেন, আমি তো আপনে। দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলবেন, খোদা তোমাকে জিজ্ঞেস করি, আমি যদি তুমি হও, ডান ভালো না বাম ভালো। আল্লাহ বলবেন, বন্ধু, ডান ভালো- ডানে বেহেশত, বাম খারাপ- বামে দোজখ।

দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খোদাকে জিজ্ঞেস করবেন, স্বর্ণের দাম বেশি না রুপারের দাম বেশি। আল্লাহ বলবেন, স্বর্ণের দাম বেশি, রুপারের দাম কম। দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলবেন, ডান ভালো, ডানে ৩১৮ (তিনশত আঠারো)টি কুর্সি কার জন্য রাখছো। আল্লাহ বলবেন, বন্ধু, আমার উলুল আজম বন্ধুর জন্য।

দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলবেন, এই বামের কুর্সিটা কার জন্য রাখছো। আল্লাহ বলবেন, বন্ধু, এই কুর্সিটা রাখছি আপনার জন্য। দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলবেন, খোদা আমাকে বেশি ভালোবাসো- ডান ভালো, ডানে বেহেশত, বাম খারাপ- বামে দোজখ। স্বর্ণের দাম বেশি, রুপারের দাম কম। রুপারের কুর্সিটা বামে রাখছো আমার জন্য। ডানে স্বর্ণের কুর্সি গুলো দিলা উলুল আজম নবীগণের জন্য।

আল্লাহ বলবেন, বন্ধু, ইয়া রাব্বি, নফসি ছাড়া তাদের মুখে আর কিছুই আসবেনা। তবে তারা আমার দোস্ত, সেজন্য তাদের ডান পাশে রাখলাম। একটু পরে আমার কাহারিয়াত নাম আরম্ভ হবে। কাহারিয়াত নাম আরম্ভ করে জাররা পরিমান দোষ দেখলে আমি হাত দিয়ে ধরে বাম দিকে ফেলবো। আপনি গরিবের বন্ধু, আপনি বামে বসা থাকবেন, আপনি খপকরে ধরে আপনার উম্মদের ডানে বেহেশত পাঠিয়ে দেবেন।

পরিশেষে

কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে থাকবে স্বর্ণের ৩১৮টি কুর্সি, যা উলুল আজম নবীগণের জন্য, আর বাম পাশে থাকবে একটি রুপার কুর্সি, যা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিন তেনার ইমানদার উম্মতগণকে রক্ষা করবেন এবং বেহেশতে পাঠিয়ে দেবেন। এখান থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা, আল্লাহর দরবারে কতো অসীম, কতো মহান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment