দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
গাউসুল আযম রহমাতুল্লাহি আলাইহির কারামত ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে এক বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা হিসেবে বিবেচিত। আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের বিশেষ মর্যাদা দান করেন এবং তাঁদের মাধ্যমে অসাধারণ সাহায্য ও পরিবর্তন প্রকাশ করেন। এই কারামত আমাদের শেখায় যে, আল্লাহর ওলীদের দোয়া ও সান্নিধ্যে আল্লাহর হুকুমে অপ্রত্যাশিত পরিবর্তনও ঘটতে পারে। এই প্রেক্ষাপটে বর্ণিত ঘটনাটি গাউসুল আযম রহমাতুল্লাহি আলাইহির কারামত হিসেবে বিশেষভাবে প্রসিদ্ধ।
গাউসুল আযম রহমাতুল্লাহি আলাইহি-এর কারামতের ঘটনা”
আবু হাফস উমর ইবনে সালিহ বাগদাদী একদিন তাঁর একটি উটনী নিয়ে হযরত গাউসুল আযম রহমাতুল্লাহি আলাইহির খিদমতে উপস্থিত হলেন।
তিনি বিনয়ের সাথে হযরত গাউসুল আযম রহমাতুল্লাহি আলাইহিকে আরজ করলেন-
“আমি হজ্জে যাওয়ার নিয়ত করেছি। কিন্তু আমার এই উটনীটি অত্যন্ত দুর্বল ও অসুস্থ। দীর্ঘ সফরের জন্য এটি একেবারেই উপযুক্ত নয়। অথচ আমার কাছে অন্য কোনো বাহনও নেই।”
তাঁর কথা শুনে হযরত গাউসুল আযম রহমাতুল্লাহি আলাইহি উটনীর দিকে দৃষ্টি দিলেন।
তারপর উটনীর কপালে হাত রাখলেন এবং পরে তেনার পা দিয়ে আলতোভাবে স্পর্শ করলেন।
অলৌকিক পরিবর্তন
সঙ্গে সঙ্গেই আল্লাহর কুদরতে এক বিস্ময়কর পরিবর্তন ঘটলো-
উটনীটির দুর্বলতা দূর হয়ে গেল এবং তার শরীরে নতুন শক্তি ফিরে এলো। সে হজ্জ সফরের দীর্ঘ পথ অতিক্রম করার উপযোগী হয়ে উঠলো।
বর্ণনা অনুযায়ী, সেই উটনী পুরো সফর জুড়ে এমনভাবে চলেছিল যেন কোনো ক্লান্তি তাকে স্পর্শই করেনি।
এই ঘটনা গাউসুল আযম রহমাতুল্লাহি আলাইহির কারামত হিসেবে বহু বর্ণনায় উল্লেখ করা হয়।
এই ঘটনার শিক্ষা
- আল্লাহ যাঁদের ইচ্ছা করেন তাঁদের বিশেষ মর্যাদা ও ক্ষমতা দান করেন
- গাউসুল আযম রহমাতুল্লাহি আলাইহির কারামত আমাদের শেখায় যে আল্লাহর ওলীদের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রকাশ করেন
- তাঁদের দোয়া ও সান্নিধ্য মানুষের জীবনে পরিবর্তন আসে
পরিশেষে
এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আল্লাহ তাঁর প্রিয় বন্ধুদের মাধ্যমে অপ্রত্যাশিত সাহায্য দান করেন। তাই ঈমানদারের জন্য আল্লাহর ওলীদের প্রতি ভালোবাসা, সম্মান ও বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।










