ওলী আল্লাহদের মর্যাদা: কিয়ামতের দিন নবী ও শহীদরাও যাদের দেখে ঈর্ষা করবেন।

ওলী আল্লাহদের মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসে বিশেষ বর্ণনা পাওয়া যায়। তেনারা আল্লাহর প্রিয়, তেনাদের কোনো ভয় নেই ও কোনো দুঃখ নেই। তেনাদের জন্য রয়েছে নূরান্বিত মর্যাদা ও চিরন্তন শান্তি। এই সংক্ষিপ্ত আলোচনায় তেনাদের আধ্যাত্মিক অবস্থান ও বিশেষ মর্যাদা তুলে ধরা হয়েছে।

May 4, 2026 2:06 PM
ওলী আল্লাহদের মর্যাদা: হাদিস ও কোরআনের আলোকে নূরানী জীবন ও প্রশান্তির বর্ণনা
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

ইসলামে ওলী আল্লাহদের মর্যাদা অত্যন্ত উচ্চ ও অপরিসীম। তেনারা দুনিয়ার ভোগ-বিলাস, স্বার্থ বা খ্যাতির জন্য জীবন পরিচালনা করেন না; বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। ওলী আল্লাহগণ সাধারণ মানুষের মতো জীবনযাপন করলেও তেনাদের অন্তর থাকে আল্লাহর ভালোবাসা, তাকওয়া ও ইখলাসে পরিপূর্ণ। কোরআন ও সহিহ হাদিসে ওলী আল্লাহদের মর্যাদা ও গুণাবলী বারবার বর্ণিত হয়েছে। তেনাদের সবচেয়ে বড় পরিচয়-আল্লাহর জন্য নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসাই তেনাদের এমন এক আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছে দেয়, যা কিয়ামতের দিন নবী ও শহীদগণও বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করবেন। তাই ওলী আল্লাহদের জীবন শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য জীবন্ত শিক্ষা ও অনুপ্রেরণা

আসুন, কোরআন ও হাদিসের আলোকে ওলী আল্লাহদের মর্যাদা ও পরিচয় গভীরভাবে অনুধাবন করি এবং তেনাদের পথ অনুসরণের চেষ্টা করি।

হাদিসে বর্ণিত ওলী আল্লাহদের মর্যাদা: কিয়ামতের দিন নবী ও শহীদরাও যাদের দেখে ঈর্ষা করবেন

হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

“নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বিশেষ মানুষ আছেন, যারা নবীও নন, শহীদও নন। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের মর্যাদা এত উচ্চ হবে যে, নবীগণ ও শহীদগণও তাদের অবস্থান দেখে ঈর্ষা করবেন।”

সাহাবীগণ বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন-
“হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তারা কারা?”

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন-
“তারা সেই সৌভাগ্যবান বান্দারা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে।
তাদের মাঝে না আছে কোনো আত্মীয়তার বন্ধন,
না আছে দুনিয়াবি স্বার্থ, লেনদেন বা লাভের সম্পর্ক।
তাদের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্যই।”

আল্লাহর কসম!
কিয়ামতের দিন তাদের চেহারা হবে নূরান্বিত,
তারা থাকবে নূরের আসনে সমাসীন।
যখন মানুষ ভয়ে কাঁপবে, তারা তখন থাকবে নিরাপদ ও প্রশান্ত।
যখন মানুষ দুঃখ ও দুশ্চিন্তায় ডুবে থাকবে, তারা তখন থাকবে সম্পূর্ণ নির্ভার ও শান্ত।

ওলী আল্লাহদের মর্যাদা: হাদিস ও কোরআনের মিলিত ব্যাখ্যা

উপরে বর্ণিত হাদিস আমাদের সামনে এক বিস্ময়কর বাস্তবতা তুলে ধরে-

যখন সমগ্র মানবজাতি ভয় ও উদ্বেগে কাঁপবে, তখন ওলী আল্লাহগণ থাকবে আল্লাহর বিশেষ নিরাপত্তায় ও প্রশান্তির ছায়ায়।
যখন সবাই দুঃখ ও দুশ্চিন্তায় নিমজ্জিত থাকবে, তখন তেনারা থাকবে সম্পূর্ণ নির্ভার ও শান্ত।

কোরআনের ঘোষণা

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন-

“জেনে রাখো! নিশ্চয়ই আল্লাহর ওলীদের কোনো ভয় নেই, চিন্তা নেই এবং তারা দুঃখিতও হবে না।”
– (সূরা ইউনুস: আয়াত-৬২)

এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে, ওলী আল্লাহগণ আল্লাহর এমন প্রিয় যেনাদের জন্য রয়েছে চূড়ান্ত নিরাপত্তা ও প্রশান্তি।

ওলী আল্লাহদের মর্যাদা: হাদিস ও কোরআনের অপূর্ব মিল ও সুসংবাদ

হাদিসে বলা হয়েছে-
যখন মানুষ ভয়ে কাঁপবে, তখন ওলী আল্লাহরা থাকবে নিরাপদ।
যখন মানুষ দুঃখে ডুবে থাকবে, তখন তারা থাকবে প্রশান্ত।

আর কোরআনে ঘোষণা করা হয়েছে-
ওলী আল্লাহদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই।

এই কোরআন ও হাদিসের মিল শুধু কথার মিল নয়, বরং এটি আল্লাহর প্রিয় ওলী আল্লাহদের জন্য এক মহান সুসংবাদ। তেনাদের এমন মর্যাদা দেয়া হয়েছে যে, তেনাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই; আছে শুধু শান্তি ও প্রশান্তি। দুনিয়া ও আখিরাতে তেনারা আল্লাহর বিশেষ নিরাপত্তা ও রহমতের ছায়ায় অবস্থান করেন

পরিশেষে

ওলী আল্লাহ সাধারণ মানুষ নন; তেনারা আল্লাহর বিশেষ প্রিয়। তেনাদের মর্যাদা এতই উচ্চ যে কিয়ামতের দিন নবী ও শহীদরাও তেনাদের অবস্থান দেখে ঈর্ষা করবেন। তাই আমাদের উচিত ওলী আল্লাহদের অনুসরণ করা এবং তেনাদের দেখানো পথেই জীবন পরিচালনা করা

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment