নবীজি ﷺ এর নূরের আলোয় হারানো সুঁচ খুঁজে পেলেন মা আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা।

November 22, 2025 4:39 PM
নবীজি ﷺ এর নূরের আলোয় হারানো সুঁচ খুঁজে পেলেন মা আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

ইসলামের ইতিহাসে এমন বহু মুহূর্ত রয়েছে, যা শুধুমাত্র আধ্যাত্মিক নয়- বরং হৃদয়কে শিহরিত করে, ঈমানকে নতুন আলোয় উজ্জ্বল করে তোলে। সাহাবায়ে কেরাম তেনাদের জীবন দিয়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা ও যে নূরানী অভিজ্ঞতা সংরক্ষণ করে গেছেন, তার প্রতিটি আমাদের জন্য একেকটি দিশারী। ঠিক তেমনই একটি অনন্য ঘটনা বর্ণনা করেছেন মা আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা

চলুন জানি- দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন নূর। তিনি আল্লাহর জাতি নূরের জ্যোতি, যেনার আলোয় আলোকিত হয় প্রতিটি ইমানদারের হৃদয়

নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম- নূর

মা আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা হতে বর্ণিত-
তিনি বলেন,
আমি রাত্রে বাতির আলোতে বসে
নবী করীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাপড় মোবারক সেলাই করছিলাম।

এমন সময় প্রদীপটি কোন কারণে নিভে গেল
এবং আমি সুঁচটি হারিয়ে ফেললাম।

এরপরই নবী করীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অন্ধকার ঘরে প্রবেশ করলেন।

তেনার চেহারা মোবারকের নূরের জ্যোতিতে
আমার অন্ধকার ঘর আলোময় হয়ে গেল
এবং আমি ঐ আলোতেই
আমার হারানো সুঁচটি খুঁজে পেলাম

পরিশেষে

নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন নূর; তেনার নূরানী উপস্থিতি শুধু বাইরে অন্ধকারকে দূর করে আলোকিত করে না, বরং প্রতিটি ইমানদারের হৃদয়কেও আলোর দীপ্তিতে উদ্ভাসিত করে

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment