সৃষ্টির শুরু থেকে জান্নাত ও জাহান্নাম: নবীজি ﷺ জানালেন অদৃশ্যের ঘটনা।

November 30, 2025 2:29 PM
সৃষ্টির শুরু থেকে জান্নাত ও জাহান্নাম: নবীজি ﷺ জানালেন অদৃশ্যের ঘটনা।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

সৃষ্টি কবে শুরু হলো? কীভাবে চলছে? সবকিছুর পেছনের রহস্যই বা কী?-এইসব প্রশ্ন মানুষকে সবসময়ই কৌতূহলী করে তোলে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সৃষ্টির সূচনা থেকে জান্নাত এবং জাহান্নামে প্রবেশ-সংক্রান্ত ঘটনাসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের সামনে বর্ণনা করেছেন। আমাদের মধ্যে কেউ তা মনে রেখেছে, আর কেউ ভুলে গেছে

চলুন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি জেনে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে অদৃশ্যের সমস্ত খবর জানেন-সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখি এবং তেনার প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করি

হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা:

তিনি বলেন-
“একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন।
তারপর তিনি সৃষ্টির সূচনা সম্পর্কে বর্ণনা করলেন-
এমনকি জান্নাতবাসীরা কীভাবে জান্নাতে প্রবেশ করবে,
আর জাহান্নামবাসীরা কীভাবে জাহান্নামে প্রবেশ করবে-
সবই আমাদের জানালেন।
আমাদের মধ্যে কেউ তা মনে রেখেছে, আর কেউ ভুলে গেছে।”
— (সাহিহ বুখারী- ৩১৯২)

একটু ভাবুন-

এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-

  • সৃষ্টির সূচনা সম্পর্কে বর্ণনা করেছেন
  • জান্নাতবাসীরা কীভাবে জান্নাতে প্রবেশ করবে তা জানিয়েছেন
  • জাহান্নামবাসীরা কীভাবে জাহান্নামে প্রবেশ করবে তাও জানিয়েছেন

এখন প্রশ্ন জাগে-

  • সৃষ্টির সূচনা সম্পর্কে বর্ণনা- এটি কি অদৃশ্যের বিষয় নয়?
  • জান্নাতে প্রবেশের ঘটনা- এটিও কি অদৃশ্যের বিষয় নয়?
  • জাহান্নামে প্রবেশের বিবরণ- এটিও তো অদৃশ্যের বিষয়!

অর্থাৎ উপরে বর্ণিত সবকিছুই ছিল সম্পূর্ণ অদৃশ্যের খবর। আর বর্ণনাটি এত বিস্ময়কর এবং গভীর ছিল যে, সাহাবিগণের ধারণার সীমা ছাড়িয়ে যাওয়ায় কেউ মনে রেখেছে, আবার কেউ ভুলে গেছে

কিন্তু এত গভীর অদৃশ্যের বিষয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিভাবে জানালেন? যা সাধারণ মানুষের পক্ষে জানা মোটেও সম্ভব নয়। উত্তর একটাই-
নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়েব জানেন

আর সেই বিশেষ জ্ঞানের আলো থেকেই,
নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
সৃষ্টির সমস্ত কিছু দেখেছেন এবং সাহাবিদের জানিয়ে দিয়েছেন-
যা সাধারণ মানুষের বোধের সম্পূর্ণ বাইরে।

পরিশেষে

এই হাদিস আমাদের শেখায়-
নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টি জগতের গোপন অধ্যায়গুলো সহজ ভাষায় সাহাবিগণের সামনে তুলে ধরেছেন এবং আমাদের জন্য রেখেছেন অদৃশ্য জগতের প্রতি অটুট ঈমানের আলোকবর্তিকা

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment