---Advertisement---

জুমার বরকত: দোয়া কবুলের সময় ও গুনাহ মাফের প্রতিশ্রুতি।

October 25, 2025 6:26 PM
জুমার বরকত: দোয়া কবুলের সময় ও গুনাহ মাফের প্রতিশ্রুতি।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

জুমার দিন মুসলমানদের জন্য এক বিশেষ মহিমান্বিত দিন। এটি শুধু একটি নামাজের দিন নয়, বরং আল্লাহর রহমত, মাগফিরাত ও দোয়া কবুলের অনন্য সময়। কোরআন ও হাদিসে জুমার ফজিলত ও আদব সম্পর্কে অসংখ্য নির্দেশনা রয়েছে। এই দিনটি মুমিনদের জন্য আল্লাহর সান্নিধ্য অর্জনের সুযোগ এনে দেয়।

কোরআন শরীফে জুমার ফজিলত সম্পর্কে যা বলা হয়েছে


মহান আল্লাহ তাআলা বলেন-

হে ঈমানদারগণ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় বন্ধ করো। এটিই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝতে পারো।  (সুরা আল-জুমু‘আ, আয়াত: ৯)

হাদীস শরীফে জুমার ফজিলত সম্পর্কে যা বলা হয়েছে


হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

“যে ব্যক্তি জুমার দিন গোসল করল, নিজেকে পরিশুদ্ধ করল, তেল ও সুগন্ধি ব্যবহার করল, মসজিদে গিয়ে কাউকে বিরক্ত না করে, ইমাম খুতবা শুরু করলে চুপচাপ মনোযোগ দিল-আল্লাহ তার দুই জুমার মধ্যবর্তী সব গুনাহ মাফ করে দেন।” (সহিহ বুখারি: ৮৮৩)

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

“যখন জুমার দিন আসে, ফেরেশতারা মসজিদের দরজার কাছে দাঁড়িয়ে আগমনকারীদের নাম লিখে রাখে। প্রথম আগমনকারী যেন একটি উট সদকা করল, পরেরজন যেন একটি গাভি সদকা করল, তার পরেরজন একটি মুরগি, আর সর্বশেষজন একটি ডিম সদকা করল। যখন ইমাম খুতবা শুরু করেন, তখন ফেরেশতারা তাদের তালিকা বন্ধ করে মনোযোগসহ খুতবা শুনতে থাকে।” (সহিহ বুখারি, হাদিস নং: ৮৮২)

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

“জুমার দিনে এমন একটি সময় আছে, যখন কোনো মুসলিম বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কোনো কল্যাণ কামনা করে, তখন আল্লাহ তা তাকে অবশ্যই দান করেন।” (সহিহ বুখারি, হাদিস নং: ৬৪০০)

পরিশেষে

জুমার দিন কেবল নামাজের দিন নয়; এটি পরিশুদ্ধি, গুনাহ মাফ ও আল্লাহর নিকট দোয়া কবুলের এক মহিমান্বিত মুহূর্ত। তাই এই দিনে অন্তরের আলো জ্বালিয়ে নিজেকে আল্লাহ ও নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর সান্নিধ্যে ভাসানো উচিত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment