দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
দয়াল বাবা জালালী মাওলার কারামত: অল্প খাদ্যে ৫০০ মানুষের আহার আজও মানুষের হৃদয়ে বিস্ময়ের আলো জ্বালায় এবং ঈমানকে নবজীবন দান করে। যেকোনো মানুষের পক্ষে ১ কেজি চালের ভাত দিয়ে ৫০০ মানুষের আহার করানো বিজ্ঞানসম্মতভাবে অসম্ভব। কিন্তু ওলি আল্লাহগণের মাধ্যমে এটি সম্ভব। কারণ ওলি আল্লাহগণ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন এবং আল্লাহ তাআলা তাঁদেরকে বিশেষ অনুগ্রহ ও ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতাকেই কারামত বলা হয়। কারামতের প্রধান উদ্দেশ্য হলো ইসলামের সত্যতা প্রমাণ করা এবং মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করা। এছাড়া কারামত ঈমানদারদের হৃদয়ে প্রশান্তি দান করে এবং তাদের ইমানকে দৃঢ় করে। দয়াল বাবা জালালী মাওলার কারামত: অল্প খাদ্যে ৫০০ মানুষের আহার তাই কেবল একটি ঘটনা নয়, বরং এটি আল্লাহর অসীম কুদরতের এক উজ্জ্বল নিদর্শন।
দয়াল বাবা জালালী মাওলার অসংখ্য কারামত রয়েছে, যা মানুষের হৃদয়ে ঈমান ও আধ্যাত্মিক বিশ্বাসকে আরও দৃঢ় করে। আজ আমরা দয়াল বাবা জালালী মাওলার কারামতের একটি বিশেষ ঘটনা জানবো, যা স্বাধীনতার অনেক বছর পর সংঘটিত হয়েছিল। এই অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহর কুদরতের নিদর্শন স্পষ্টভাবে প্রকাশ পায়। চলুন, আমরা সেই ঘটনার বিস্তারিত জানি এবং আল্লাহর ওলীদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করি।
দয়াল বাবা জালালী মাওলার সফর ও ৫০০ মুরিদের আগমন
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে দয়াল বাবা জালালী মাওলার অনেক মুরিদ ছিলেন। দয়াল বাবা জালালী মাওলা সেখানে মাহফিলে গিয়েছিলেন। ওই এলাকার একজন মুরিদ ছিলেন, যার নাম পাটারি। তিনি দয়াল বাবা জালালী মাওলার প্রতি গভীর প্রেম ও ভক্তি পোষণ করতেন।
পাটারি দয়াল বাবা জালালী মাওলার কাছে এসে বিনীতভাবে বললেন-
“দয়াল, আমার অন্তরের একটি ইচ্ছা আছে। আপনি যদি দয়া করে একবার আমার বাড়িতে পা রাখেন, তবে আমার জীবন সত্যিই ধন্য হয়ে যাবে।”
এই কথা বলার সাথে সাথেই পাটারির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। দয়াল বাবা জালালী মাওলা তাঁর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন-
“তুমি কেঁদো না। আমি মাহফিল শেষ করে তোমার বাড়িতে আসব। এখন তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও।”
দয়াল বাবা জালালী মাওলা মাহফিল শেষ করে যখন পাটারির বাড়ির দিকে রওনা দিলেন, তখন একজন মুরিদ বললেন-
“বাবা, আমি আপনার সাথে যাব।”
দয়াল বাবা জালালী মাওলা বললেন-
“ঠিক আছে, আসো।”
কিছুক্ষণ পর আরেকজন মুরিদ বললেন-
“বাবা, আমি আপনার সাথে যাব।”
দয়াল বাবা জালালী মাওলা বললেন-
“ঠিক আছে, আসো।”
আরও কিছুক্ষণ পর আরও একজন মুরিদ বললেন-
“বাবা, আমি আপনার সাথে যাব।”
দয়াল বাবা জালালী মাওলা বললেন-
“ঠিক আছে, আসো।”
পাটারির বাড়ির উদ্দেশে যাত্রার পথে একে একে ভক্ত মুরিদরা দয়াল বাবা জালালী মাওলার সঙ্গে চলার ইচ্ছা প্রকাশ করতে লাগলেন। মুহূর্তে মুহূর্তে সেই ভিড় বাড়তে বাড়তে এক বিস্ময়কর সংখ্যায় পৌঁছে গেল- ৫০০ জনে। সবাই একসাথে বিনীত কণ্ঠে বলতে থাকলেন, “বাবা, আমরা আপনার সাথে যেতে চাই।”
দয়াল বাবা জালালী মাওলা সবার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসির সঙ্গে বললেন- “ঠিক আছে, আসো।” তিনি কাউকেই ফিরিয়ে দিলেন না, বরং সকলকে সঙ্গে নিয়ে ধীর পদক্ষেপে সেই পথে অগ্রসর হলেন।
অবশেষে দয়াল বাবা জালালী মাওলা ৫০০ (পাঁচশত) জন ভক্ত মুরিদকে সঙ্গে নিয়ে পাটারির বাড়িতে উপস্থিত হলেন।
অল্প খাদ্যে ৫০০ মানুষের আহার-বিস্ময়কর অলৌকিকতা
এদিকে পাটারি ধারণা করেছিলেন যে দয়াল বাবা জালালী মাওলা হয়তো ৪ থেকে ৫ জনকে সঙ্গে নিয়ে আসবেন। সেই অনুযায়ী তিনি আগে থেকেই অল্প পরিমাণে রান্না প্রস্তুত করেন-মাত্র ১ কেজি চালের ভাত এবং ১টি মুরগি।
৫০০ জন মানুষ দেখে পাটারি ভীষণ অস্থির হয়ে পড়লেন। তিনি আতঙ্কিত কণ্ঠে বলতে লাগলেন-
“হায় হায়! আমি কীভাবে ৫০০ মানুষকে মাত্র ১ কেজি চালের ভাত খাওয়াবো?”
পাটারি চোখের পানি ঝরাতে ঝরাতে দুই হাত জোড় করে দয়াল বাবা জালালী মাওলার কাছে এসে নিবেদন করলেন-
“দয়াল, আমি তো আগে থেকেই ১ কেজি চালের ভাত আর ১টি মুরগি রান্না করেছি। কিন্তু আপনার সঙ্গে তো ৫০০ জন লোক এসেছে। বাবা, আমি এখন কীভাবে এত মানুষকে খাওয়াবো?”
দয়াল বাবা জালালী মাওলা বললেন-
“চিন্তা করো না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। যাও, ভাত ও তরকারির পাতিল নিয়ে আস।”
পাটারি ভাত ও তরকারির পাতিল নিয়ে এলেন।
দয়াল বাবা জালালী মাওলা বললেন-
“পাতিলের ঢাকনাটা খুলো।”
পাটারি ঢাকনা খুললেন। দয়াল বাবা জালালী মাওলা ভাত ও তরকারির মধ্যে একটি ফুঁ দিলেন।
তারপর বললেন-
“ঢাকনা দাও, অর্ধেক খুলে বিসমিল্লাহ বলে মানুষকে খাওয়াতে শুরু কর।”
পাটারি বিসমিল্লাহ বলে ৫০০ লোককে ভাত ও তরকারি খাওয়াতে শুরু করলেন। সবাই খাওয়া শেষ করার পর পাতিলের ঢাকনা খুলে দেখা গেল-যত ভাত ও তরকারি রান্না করা হয়েছিল, তা আগের মতোই অক্ষত অবস্থায় রয়ে গেছে।
দয়াল বাবা জালালী মাওলার কারামত থেকে প্রাপ্ত আধ্যাত্মিক শিক্ষা
এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়- আল্লাহর ওলীগণ আল্লাহর ইচ্ছায় অসম্ভবকেও সম্ভব করতে পারেন।
দয়াল বাবা জালালী মাওলার কারামত: অল্প খাদ্যে ৫০০ মানুষের আহার আমাদের শেখায় যে, যে হৃদয়ে আল্লাহর ওলীদের প্রতি অগাধ শ্রদ্ধা, প্রেম ও বিশ্বাস থাকে, তাদের হাজারো সমস্যা আল্লাহর ওলীগণ এক নিমিষেই দূর করে দিতে পারেন।
পরিশেষে: দয়াল বাবা জালালী মাওলার কারামতের শিক্ষা ও বার্তা
দয়াল বাবা জালালী মাওলার কারামত: অল্প খাদ্যে ৫০০ মানুষের আহার কেবল একটি ঘটনা নয়, বরং এটি ঈমান, বিশ্বাস ও আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত দৃষ্টান্ত। এই কারামত আমাদের মনে করিয়ে দেয়-আল্লাহর কুদরত সীমাহীন, আর তাঁর প্রিয় বান্দাদের মাধ্যমে সেই কুদরতের প্রকাশ ঘটে।










