হজ্জে গিয়ে দয়াল বাবা জালালী মাওলার অলৌকিক কারামত দেখে বদলে গেল এক সমালোচক।

হজ্জের পবিত্র ময়দানে দয়াল বাবা জালালী মাওলারের অলৌকিক কারামত প্রত্যক্ষ করে এক সমালোচকের মন-মানসিকতায় পরিবর্তন আসে। তিনি নিজের ভুল উপলব্ধি করে অনুতপ্ত হন এবং সত্যকে গ্রহণ করেন। এ ঘটনা ওলী আল্লাহর মর্যাদা, কারামতের বাস্তবতা এবং ঈমানদারের জন্য শিক্ষা ও হিদায়াতের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে ওঠে।

May 28, 2026 3:42 PM
হজ্জে দয়াল বাবা জালালী মাওলার অলৌকিক কারামত দেখে এক সমালোচকের পরিবর্তন
---Advertisement---

দয়াল বাবা জালালী মাওলারের অলৌকিক কারামত

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

ওলী আল্লাহগণের কারামত ঈমানদারের বিশ্বাস ও আগ্রহের কেন্দ্রবিন্দু। কারামত হলো অলৌকিক ঘটনা, যা আল্লাহ তাঁর প্রিয় বন্ধুদের মাধ্যমে প্রকাশ করেন। এই কারামতগুলো সাধারণত ওলী আল্লাহগণের আধ্যাত্মিক উচ্চতা, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্যের প্রমাণ হিসেবে বিবেচিত হয়

দয়াল বাবা জালালী মাওলারের অলৌকিক কারামতের পরিচয়

দয়াল বাবা জালালী মাওলারের অসংখ্য কারামত রয়েছে। আজ আমরা তেনার একটি কারামত জানব, যা শুনে ঈমানদারের ঈমান আরও বৃদ্ধি পাবে। চলুন, সেই কারামতটি সম্পর্কে জানি।

দয়াল বাবা জালালী মাওলাকে নিয়ে তীব্র সমালোচনা ও ভুল ধারণা

দয়াল বাবা জালালী মাওলাকে নিয়ে তেনার এলাকার একজন লোক সব সময় সমালোচনা করতো। ঐ লোকটা বলতো, “জালালী কিসের পীর? সে একজন ভণ্ড।” লোকটা প্রায়শই চায়ের দোকানে বসে চা পান করতো আর দয়াল বাবা জালালী মাওলাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতো।

সে বলতো, “জালালী এতো টাকার মালিক, তারপরও সে হজ্জ করতে যায় না কেন? জালালী একটা মাহফিল করালে ৪০ (চল্লিশ) থেকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা পায়। কয়েকটা মাহফিলের টাকা হলে তো হজ্জ করা যায়। জালালী কিভাবে পীর হতে পারে, তার কাছে কেউ যাইও না, সে একজন ভণ্ড।”

হজ্জে প্রকাশ পেল দয়াল বাবা জালালী মাওলারের অলৌকিক কারামত

ঐ লোকটা কয়েকদিন পর হজ্জে গেল। সে যখন খানায়ে কাবা তাওয়াফ করছে, তখন হঠাৎ দেখে দয়াল বাবা জালালী মাওলা খানায়ে কাবা তাওয়াফ করছেন।

সে অবাক হয়ে যায়। এরপর সে যখন নামাজ আদায় করতে যায়, তখন দেখে দয়াল বাবা জালালী মাওলা তার আগের কাতারে নামাজ পড়ছেন।

শুধু তাই নয়, হজ্জের প্রতিটি আনুষ্ঠানিকতায় যেখানে যেখানে সে গেছে, সেখানেই সে দয়াল বাবা জালালী মাওলাকে দেখতে পেয়েছে।

তওবা ও হৃদয় পরিবর্তনের ঘটনা

হজ্জ শেষে ঐ লোকটা দয়াল বাবা জালালী মাওলার কদম মোবারক জড়ে ধরে বললো,

“বাবা, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। আপনার বিরুদ্ধে অনেক অন্যায় কথা বলেছি, আমাকে মাফ করে দিন।”

সে আরও বললো,

“আপনি যে কত হাজার বার হজ্জ করছেন, তা একমাত্র আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ছাড়া আর কেউ জানে না।”

এরপর ঐ লোকটা তওবা করে দয়াল বাবা জালালী মাওলার কাছে মুরিদ হয়ে যায়।

পরিশেষে শিক্ষা

বাইরের সমালোচনা সব সময় সঠিক হয় না। দয়াল বাবা জালালী মাওলার প্রকৃত আধ্যাত্মিক মর্যাদা আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামই ভালো জানেন।

ওলী আল্লাহগণ আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত। তাঁদের জীবন ও কারামত আল্লাহর রহমত, হিদায়াত ও ভালোবাসার প্রকাশ। তাঁদের প্রতি আদব, মহব্বত ও ভালো ধারণা রাখা ঈমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories

Leave a Comment