যখন আমার মৃত্যু হবে – মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি-এর আধ্যাত্মিক কবিতা।

সুলতানুল আশেকীন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি-এর অন্তরের গভীর মারেফাতী দর্শন থেকে নিংড়ে আনা এক অবিনশ্বর সুফি কবিতা। মৃত্যুর ওপারের জান্নাত, আত্মার অনন্ত প্রেম এবং বাতেনি মুক্তির ঐশ্বরিক তত্ত্ব জানুন এই মহিমান্বিত সুফি নিবন্ধে।

July 11, 2026 12:37 PM
যখন আমার মৃত্যু হবে – মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি-এর আধ্যাত্মিক কবিতা
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

যখন আমার মৃত্যু হবে- আউলিয়া জগতের অন্যতম মহান বাতিঘর, বিশ্ববিখ্যাত সূফী দার্শনিক ও আধ্যাত্মিকতার এক অনন্য পথিকৃৎ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তেনার এই মারেফাতী কবিতায় মানবজীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুর পর মুক্তির রহস্যময় সুন্দর রূপকে ফুটিয়ে তুলেছেন। তেনার প্রতিটি নূরানি বাণী ও মারেফাতী কবিতা আজও কোটি মানুষের ঘুমন্ত কলব জাগ্রত করার এবং বাতেনি মুক্তির আলো দেখানোর এক নূরানি চাবিকাঠি

আজ আমরা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি-এর অন্তরের সুগভীর প্রেম ও আধ্যাত্মিক দর্শন থেকে নিংড়ে আনা এক অমর ও কালজয়ী তত্ত্ব চাক্ষুষ আলোচনা করব, যা আপনার ঈমানী আলো ছড়াতে এবং বাতেনি প্রশান্তি লাভ করতে পরম সাহায্য করবে। আসুন, জানি তেনার অন্তরের অন্তস্তল থেকে নিংড়ে আনা একটি গভীর ভাবনাময় কবিতা

যখন আমার মৃত্যু হবে

— মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি

যখন আমার মৃত্যু হবে,
আমার কফিন যখন নিয়ে যাবে
তুমি তখন এটা ভেবো না— আমি এ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি!
চোখ থেকে অশ্রু ফেলো না,
মুষড়ে যেও না গভীর অবসাদে কিংবা দুঃখে;
আমি পড়ে যাচ্ছি না কোনো অন্তর্হীন গভীর ভয়ংকর কুয়ায়!

দেখবে যখন আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে,
তুমি কেঁদো না— আমি কোথাও যাচ্ছি না,
আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে।
মানুষ যখন আমাকে কবরে শোয়াবে,
বিদায় বলো না আমাকে!
কবর কেবল একটা পর্দা মাত্র,
যার ওপারেই আত্মার আসল মুক্তি ও জান্নাত।

তুমি কেবল দেখেছো আমাকে কবরে নামতে,
এখন দেখো আমি জেগে উঠছি!
কীভাবে এটা শেষ হয় সেখানে
যখন সূর্য অস্তাচলে যায় কিংবা চাঁদ ডুবে?
মনে হবে এখানেই শেষ,
অথচ এটা অনেকটা সূর্য ওঠার মতো,
এটা বরং এক নতুন সুপ্রভাত!

যখনই কবর ঢেকে দেওয়া হবে,
ঠিক তখনই তোমার আত্মা আবার মুক্ত হবে।
তুমি কি কখনো দেখেছো
একটা বীজ মাটিতে রোপণ করা হয়েছে,
কিন্তু নতুনভাবে জন্মায়নি?
তাহলে তুমি কেন সন্দেহ করো—
মানুষ নামের একটা বীজ জাগবে না?

তুমি কি কখনো দেখেছো
একটা বালতি কুয়ায় নামানো হয়েছে,
অথচ এটা খালি ফিরে এসেছে?
তাহলে তুমি কেন আহাজারি করো একটা আত্মার জন্য,
যখন এটা কুয়া থেকে উঠে আসে ইউসুফের মতো!

তুমি শেষবার নৈঃশব্দ্যে ডুববে,
তোমার শব্দ ও আত্মা পৌঁছে যাবে এমন এক পৃথিবীতে,
যেখানে কোনো স্থান নেই,
সময় বলে কিছু নেই

উপসংহার-ঐশ্বরিক প্রেম ও আত্মোৎসর্গের হাকিকত

পরিশেষে, যখন আমার মৃত্যু হবে- মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি-এর এই আধ্যাত্মিক কবিতাটি মানুষের অন্তরের তামাম ভয় ও আজাবের এক সেকেন্ডে চূর্ণ করে সত্য, শান্তি ও হেদায়েতের নূরানি আলো ছড়িয়ে দেয়। মৃত্যু কোনো সমাপ্তি বা চিরতরে হারিয়ে যাওয়া নয়; এটি আত্মার অনন্ত প্রেমের দিকে যাত্রার এক নতুন সূচনা মাত্র। মানুষ যতক্ষণ পর্যন্ত নফসের তামাম কুপ্রবৃত্তি পুড়িয়ে ছাই করে এবং কামেল মুর্শিদের সোহবতে এসে নিজের আমিত্ব বিসর্জন দিয়ে স্রষ্টার ইশকে ফানা হতে না পারবে, ততক্ষণ তার পক্ষে এই মৃত্যুর ওপারের স্বর্গীয় জগতের প্রকৃত রহস্য চাক্ষুষ উপলব্ধি করা কস্মিনকালেও সম্ভব নয়

মাওলা পাক তেনার এই মহান ওলীর উসিলায় আমাদের সবার অন্তরের ঘুমন্ত কলব জিন্দা করুন এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমীন। সাথেই থাকুন!

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment