---Advertisement---

পুলসিরাত: উম্মতে মোহাম্মদী পার হবে যেভাবে – দয়াল বাবা জালালী মাওলার বয়ান।

পুলসিরাত কিয়ামতের একটি অত্যন্ত কঠিন ও ভয়াবহ পরীক্ষা। দয়াল বাবা জালালী মাওলার বয়ানে উম্মতে মোহাম্মদীর পুলসিরাত পার হওয়ার রহস্য তুলে ধরা হয়েছে। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দয়ার মাধ্যমে উম্মত কীভাবে মুক্তি পাবে এবং নিরাপদে পুলসিরাত অতিক্রম করবে তা এখানে ব্যাখ্যা করা হয়েছে।

June 5, 2026 1:47 PM
পুলসিরাত: উম্মতে মোহাম্মদী পার হবে যেভাবে দয়াল বাবা জালালী মাওলার বয়ান
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

পুলসিরাত: উম্মতে মোহাম্মদী পার হবে যেভাবে-দয়াল বাবা জালালী মাওলার বয়ান। পুল শব্দটি ফারসি, যার অর্থ সেতু। আর সিরাত শব্দটি আরবি, যার অর্থ পথ বা রাস্তা। এই পুলসিরাত পারাপার কিয়ামতের দিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়াবহ পরীক্ষা। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দয়া ছাড়া এই পুলসিরাত পার হওয়া উম্মতে মোহাম্মদীর জন্য অসম্ভব

দয়াল বাবা জালালী মাওলা পুলসিরাত: উম্মতে মোহাম্মদী পার হবে যেভাবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। চলুন আমরা সেই মহিমান্বিত আলোচনাটি শুনি এবং জানি, নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিভাবে উম্মতে মোহাম্মদীদের পুলসিরাত পার করাবেন।

নূর নবীজি ﷺ-এর মাধ্যমে পুলসিরাত পারের অলৌকিক রহস্য

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

“৭ম (সপ্তম) আসমান হতে ৫শত (পাঁচশত) বছরের রাস্তা দূরে সিদরাতুল মুনতাহা। সিদরাত মানে হলো বড়ই গাছ। মুনতা মানে হলো জায়গার নাম। ঐ বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড়। সিদরাতুল মুনতাহার বড়ই গাছের ৩ (তিন)টা ডাল।

একটা ডাল গেছে শিমাল (উত্তর) দিকে, আর একটা ডাল গেছে জুনুব (দক্ষিণ) দিকে, আর একটা ডাল গেছে মাগরিবের দিকে। মাগরিবের দিকে যে ডালটা গেছে, মোকামতে এরশাদিয়াতে হাফেজ মরহুম এনায়েতুল্লাহ খান সাহেব লিখেছেন। ঐ ডালের নিচে ১ (এক) তলা একটা বিল্ডিং আছে। ঐ বিল্ডিং-এর ২ (দুই)টা দরজা এবং ৭ (সাত)টা জানালা আছে।

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

আলেমরা বলে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও বেশি ধার। ১০ (দশ) হাজার বছরের রাস্তা খাড়া, ১০ (দশ) হাজার বছরের রাস্তা সোয়া, ১০ (দশ) হাজার বছরের রাস্তা নিচের দিকে। ৭ (সাত)টা দোজখ থাকবে পুলসিরাতের নিচে। কার সাদ্ধ আছে ঐ রাস্তা পাড়ি দিবে। দিবে ঝাপ, সিদরাতুল মুনতাহার বড়ই গাছের ডাল ধরে, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে থাকবেন।

স্টিমার ডুবলে ভেলার সাহায্যে যেভাবে মানুষ কিনারে পৌঁছায়, ঠিক সেভাবে। দোজখের আগুনের তেজ হবে ৭২ (বাহাত্তর) গজ, আর সিদরাতুল মুনতাহার একেকটা বড়ই হবে ৭৪ (চুয়াত্তর) গজ উঁচু। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন বড়ই গাছ ধরে লাড়া দেবেন, সমস্ত বড়ই জাহান্নামে পড়বে। উম্মতে মোহাম্মদি লাফ দিয়ে বড়ই ধরে পুলসিরাত পার হয়ে যাবে।”

পরিশেষে

যারা বলেন, নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পুলসিরাতে উম্মতে মোহাম্মদীর জন্য কিছুই করতে পারবেন না- তারাই আসলে পথভ্রষ্ট।

আমরা দয়াল বাবা জালালী মাওলার মাধ্যমে জানলাম, পুলসিরাত: উম্মতে মোহাম্মদী পার হবে যেভাবে, তার মূল ভিত্তি হলো নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রহমত ও দয়ায়।

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-ই পুলসিরাতে উম্মতে মোহাম্মদীর ত্বরানে ওয়ালা ও বাঁচানে ওয়ালা, অর্থাৎ তিনিই হবেন উম্মতের প্রকৃত উদ্ধারকর্তা ও মুক্তির দিশারী

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment