---Advertisement---

দানেই খুলে গেল রহমতের দরজা।

November 3, 2025 4:56 PM
দানেই খুলে গেল রহমতের দরজা।
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

মানুষের জীবনে অভাব-অনটন আসলেও ঈমান, ধৈর্য ও দানের মধ্যে রয়েছে বরকতের রহস্য। অনেক সময় সামান্য ত্যাগই আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। নিচের গল্পটি সেই বাস্তবতার একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত

আল্লাহর ওলীর দোয়ার বরকত

গ্রামের এক প্রান্তে বাস করতেন একজন দরিদ্র যুবক। সংসারে অভাব যেন নিত্যসঙ্গী-কখনও দিন যায় না খেয়ে, কখনও আধপেটা। তবুও যুবক ছিলেন আল্লাহভীরু ও পরহেজগার।

সেই গ্রামেই থাকতেন আল্লাহর একজন ওলী। গ্রামের মানুষ তেনাকে ভালোবাসত, সম্মান করত এবং দোয়ার জন্য তেনার কাছে যেত। একদিন যুবক ভরাক্রান্ত হৃদয়ে তেনার কাছে গিয়ে বলল-

যুবক: বাবা, আমি চরম অভাবে আছি। প্রতিদিন দোয়া করি, কিন্তু আমার অবস্থার কোনো পরিবর্তন হয় না।

আল্লাহর ওলী মৃদু হাসলেন, তারপর গভীর কণ্ঠে বললেন-

ওলী: বাবা, আমি তোমার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে মনে রেখ দোয়া শুধু চাওয়ার নাম নয়। কখনো কখনো দোয়ার দরজা খোলে দানের চাবি দিয়ে। তোমার যা আছে, তাই থেকে দাও। আল্লাহ তোমার জন্য তাঁর রহমতের দরজা খুলে দেবেন।

কথাগুলো যুবকের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল।

পরদিন বাজার থেকে ফেরার পথে তিনি দেখলেন- এক বৃদ্ধা পথের ধারে বসে কাঁদছেন।

যুবক:  মা, কেন কাঁদছেন?
বৃদ্ধা: তিন দিন হলো আমি কিছু খাইনি।

যুবকের কাছে তখন ছিল মাত্র একটি রুটি ও অল্প কিছু খেজুর। নিজের ক্ষুধা ভুলে তিনি সেগুলো বৃদ্ধার হাতে তুলে দিলেন। সেদিন ক্ষুধার্ত অবস্থায় তিনি ঘরে ফিরলেন, কিন্তু মনে অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন।

রাতে হঠাৎ দরজায় কড়া পড়ল। দরজা খুলে যুবক দেখলেন- এক অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছেন, হাতে একটি ভারী থলে।

অপরিচিত: ভাই, আমি শহরের ব্যবসায়ী। বহুদিন ধরে আমার ব্যবসায় বরকত হচ্ছিল না। আজ বিকেলে স্বপ্নে এক বুজুর্গকে দেখলাম। তিনি বললেন- ‘তুমি কি জানো কেন তোমার ব্যবসায় বরকত নেই? কারণ তুমি অভাবগ্রস্তকে সাহায্য করো না। যাও, অমুক গ্রামে একজন দরিদ্র যুবক আছে, তাকে সাহায্য করো।’ তাই আমি এসেছি। এই থলেটি দয়া করে গ্রহণ করুন।

ব্যবসায়ী কথা শেষ করে চলে গেলেন। যুবক থলে খুলে দেখলেন- তার ভেতর প্রচুর চাল, আটা, খেজুর আর কিছু টাকা।

তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন, চোখে জল চলে এলো। কাঁপা কণ্ঠে তিনি বললেন-

যুবক: আল্লাহর ওলীর কথা সত্য প্রমাণ হলো। আমি সামান্য দিয়েছিলাম, আর আল্লাহর ওলীর দোয়ার বরকতে অসীম নিয়ামত ফিরে পেলাম।

পরিশেষে

যুবক বুঝলেন- দান হলো রহমতের দরজা খোলার চাবি, আর আল্লাহর ওলীর দোয়া হলো সেই চাবির শক্তি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment