দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।
বাহাস হলো মতবিনিময়, আলোচনা এবং যুক্তির একটি শিল্প, যেখানে তথ্য ও দৃষ্টিকোণের সমন্বয়ে একটি বিষয় বিশ্লেষণ করা হয়। এটি শুধু কথার লড়াই নয়, বরং চিন্তা, প্রমাণ এবং যুক্তির ভিত্তিতে সত্যকে প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বাহাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা মানুষের চিন্তাশক্তি ও বোঝার ক্ষমতাকে আরও গভীর করে।
দয়াল বাবা জালালী মাওলা নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর শান ও মান প্রচার করতে গিয়ে যেসব বাহাসের সম্মুখীন হয়েছেন, সেগুলো নিয়ে আজ আলোচনা করা হবে। আসুন, জেনে নিই তেনার বাহাসের সংখ্যা।
ধর্মীয় বাহাসের স্থান, সংখ্যা ও ইতিহাস
দয়াল বাবা জালালী মাওলা বিভিন্ন দেশ ও স্থানে অসংখ্য ধর্মীয় বাহাসে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তা’আলার রহমতে তিনি প্রতিটি বাহাসে সত্যের বিজয় অর্জন করেছেন এবং নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহী ওয়া সাল্লাম-এর শান ও মান সুউচ্চভাবে প্রতিষ্ঠা করেছেন।
বাহাসের স্থানসমূহ
- মক্কা শরীফ
- পাকিস্তানের মুলতান
- ভারতের জয়পুর
- বাংলাদেশ
বাংলাদেশে বাহাসের সংখ্যা
- বাংলাদেশে মোট ৮৬ (ছিয়াশি) টি বাহাস করেছেন
দয়াল বাবা জালালী মাওলার বক্তব্য
“আমি পাগড়ী পরিনা, পায়জামা পরিনা, সাধারণ বেশ আমার। পারলে যদি তোমাদের পুঁজি থাকে, আসো, কোন ভাষায় আমার সঙ্গে কথা বলবে। আরবিতে বলবে, নাকি সুরিয়ানিতে বলবে, না জামা ভাষায় বলবে, না আখফা ভাষায় বলবে, না ইবরানিতে বলবে, না ইংরেজিতে বলবে, না হিন্দিতে বলবে- যেই কোন ভাষায় কথা বললেও আমি উত্তর দিতে পারি।”
যেসব বিষয়ের উপর বাহাস করেছেন
দয়াল বাবা জালালী মাওলা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামি আকীদা ও আমলসংক্রান্ত বিষয়ের উপর বাহাস করেছেন। এই বাহাসগুলোর মাধ্যমে তিনি সত্য ও সঠিক ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে সঠিক জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-
- নবীজী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরি।
- নবীজী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইলমে গায়েব জানেন।
- নবীজী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাযির ও নাযির।
- মিলাদ ও কিয়াম সম্পর্কে।
- মসজিদে মাইক ব্যবহার সম্পর্কে।
- আজানের আগে সালাতুস সালাম সম্পর্কে
- ইসলামী সঙ্গীত সম্পর্কে।
- বিয়ে-সাদীসহ ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে।
ধর্মীয় বাহাসের মূল উদ্দেশ্যসমূহ
ধর্মীয় সহনশীলতা-
দয়াল বাবা জালালী মাওলা ধর্মীয় বাহাসের মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ধর্মীয় সহনশীলতার পরিবেশ সৃষ্টি করেছেন।
ধর্মীয় জ্ঞান বৃদ্ধি-
তিনি ধর্মীয় বাহাসে অংশগ্রহণ করে সাধারণ মানুষের ধর্মীয় বিষয়ে জ্ঞান বৃদ্ধি এবং ধর্মীয় বিশ্বাসকে আরও দৃঢ় করেছেন।
সামাজিক সম্পর্ক উন্নয়ন-
দয়াল বাবা জালালী মাওলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করেছেন।
ধর্মীয় মূল্যবোধের প্রচার-
তিনি ধর্মীয় মূল্যবোধের প্রচার করেছেন এবং সমাজকে উন্নতির পথে পরিচালনা করেছেন।
পরিশেষে
দয়াল বাবা জালালী মাওলা তেনার ধর্মীয় বাহাসের মাধ্যমে মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান, সহনশীলতা, মূল্যবোধ ও সামাজিক সম্পর্ককে দৃঢ় করেছেন। তিনি নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান ও মান প্রচার এবং ইসলামের শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।










