নূর নবীজি ﷺ এর মোজেজা: খন্দকের যুদ্ধে পবিত্র লালা মোবারকের উসিলায় অল্প খাবারে তিন হাজার সাহাবীর অলৌকিক মেহমানদারী।

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র লালা মোবারকের বরকতের এক জিন্দা মোজেজা। সহীহ বুখারী শরীফের ৪১০১ নম্বর হাদীসের অকাট্য আলোতে খন্দকের যুদ্ধে অল্প খাবারে তিন হাজার সাহাবীর অলৌকিক মেহমানদারী ও বাতেনি হাকিকত জানুন এই মহিমান্বিত নিবন্ধে।

July 14, 2026 12:39 AM
নূর নবীজি ﷺ এর মোজেজা: খন্দকের যুদ্ধে পবিত্র লালা মোবারকের উসিলায় অল্প খাবারে তিন হাজার সাহাবীর অলৌকিক মেহমানদারী
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

নূর নবীজি ﷺ এর মোজেজা- তামাম সৃষ্টিজগতের রহমত সৃষ্টির কূল-কিনারা যেনার নূরের আলোয় ধন্য, সেই দয়ার সাগর, নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতিটি কদমই ছিল অলৌকিক মহিমায় মোড়ানো। আজ আমরা ইসলামের নির্ভরযোগ্য সহীহ বুখারী শরীফের ৪১০১ নম্বর হাদীসের অকাট্য দলিল থেকে নূর নবীজি ﷺ এর মোজেজা: খন্দকের যুদ্ধে পবিত্র লালা মোবারকের উসিলায় অল্প খাবারে তিন হাজার সাহাবীর অলৌকিক মেহমানদারী সম্পর্কে এমন এক মোজেজা সম্পর্কে আলোচনা করব, যা পড়া মাত্রই মারেফাত পিয়াসী আশেকদের কলব রূহার্নী জযবায় জাগ্রত হতে বাধ্য হবে

খন্দকের তীব্র শীত, অনাহার এবং হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর দাওয়াত

সহীহ বুখারী শরীফে বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন, খন্দকের যুদ্ধের ময়দানে যখন তিন হাজার সাহাবী তীব্র শীতে ও অনাহারে প্রতিরক্ষামূলক খাল খনন করছিলেন তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপিচুপি ঘরে গিয়ে তেনারি স্ত্রীর সাথে পরামর্শ করলেন। ঘরে একটি ছোট বকরির ছানা এবং প্রায় আড়াই কেজি আটা ছাড়া আর কিছুই ছিল না। তারা বকরি জবাই করে পাতিল চড়ালেন এবং আটা খামির করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের ময়দানে ফিরে গিয়ে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর কানে কানে পরম আদবে আরজ করলেন, “ইয়া রাসুল আল্লাহ, ঘরে সামান্য একটু খাবার তৈরি করেছি, আপনি আমার ঘরে মেহমান হোন।

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র লালা মোবারকের বরকত এবং তিন হাজার সাহাবীর মেহমানদারী

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জাবেরের সেই কথা শুনে ময়দানে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করে দিলেন, হে খন্দকবাসী! জাবের আজ আমাদের সবার জন্য দাওয়াতের আয়োজন করেছে, চলো তিন হাজার সাহাবী এক সাঙ্গে জাবেরের বাড়ি যাই!”হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তো ভয়ে ও পেরেশানিতে এক্কেবারে মুষড়ে গেলেন! তেনি ঘরে এসে তেনার স্ত্রীকে বললেন, “তামাম তিন হাজার সাহাবী নিয়ে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়ির দিকে রওনা হয়েছেন!” কিন্তু তেনার বিজ্ঞ স্ত্রী বললেন, “তুমি কি নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-কে আমাদের খাবারের পরিমাণের কথা স্পষ্ট জানিয়েছিলে?” জাবের বললেন, “হ্যাঁ।” স্ত্রী বললেন, “তাহলে আর কোনো ভয় নেই, আরশের মালিক এবং তেনার রসূলই ভালো জানেন।”

নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জাবেরের ঘরে প্রবেশ করে তেনার পবিত্র লালা মোবারক (থুথু মোবারক) ওই আটার খামিরে এবং গোশতের মধ্যে দিয়ে বললেন, “তোমরা রুটি প্রস্তুতকারক মহিলাকে ডেকে আনো, সে যেন জাবেরের স্ত্রীর সাথে বসে রুটি বানায়। আর তরকারির পাতিল থেকে তরকারি তুলে সাহাবীদের দিতে থাকো, কিন্তু পাতিল চুলা থেকে নিচে নামাবে না এবং ঢাকনা সরাবে না।”

দলে দলে দশজন করে সাহাবী ঘরে প্রবেশ করছিলেন, আর জাবেরের স্ত্রী পাতিল থেকে গরম গরম গোশত ও  রুটি বের করে তেনাদের পাতে দিচ্ছিলেন। তামাম তিন হাজার সাহাবী যখন পরম শান্তিতে মাংস-রুটি খেয়ে চলে গেলেন, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু পাতিলের ঢাকনা খুলে চাক্ষুষ দেখলেন- গোশতের পাতিল আগের মতোই আছে এবং আটার খামির একটুও কমেনি! নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র লালা মোবারকের বরকতে এক সামান্য পাতিল খাবার অফুরন্ত খাবারে পরিণত হলো এবং তামাম তিন হাজার সাহাবী পেট পুরে পরম তৃপ্তিতে পানাহার করলেন।

উপসংহার-ঐশ্বরিক প্রেম ও আত্মোৎসর্গের হাকিকত

নূর নবীজি ﷺ এর মোজেজা: খন্দকের যুদ্ধে পবিত্র লালা মোবারকের উসিলায় অল্প খাবারে তিন হাজার সাহাবীর অলৌকিক মেহমানদারী মারেফাতের এক অনন্ত বাতিঘর। নূর নবীজি ﷺ এর মোজেজা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-কে যদি উম্মত নিজের খাঁটি গোলামীর মাধ্যমে রাজি ও খুশি করতে পারে, তবে হাশর-নশর ও কবরে কোনো কঠিন পেরেশানি ছাড়াই আল্লাহর প্রিয় হাবীবের উসিলায় এক সেকেন্ডে বিনা হিসেবে চিরস্থায়ী বেহেশত ও বাতেনি মুক্তি লাভ করা সম্ভব। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর নূরের আলোয় আমাদের সবার অন্তরের ঘুমন্ত কলব জাগ্রত হউক এবং আমাদের অন্তরে সত্য, হেদায়েত ও বাতেনি প্রশান্তির নূরানি আলো ছড়িয়ে পড়ুক। আমীন, ছুম্মা আমীন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment