---Advertisement---

চিল্লা: আধ্যাত্মিক সাধনার এক নির্জন যাত্রা।

October 29, 2025 2:25 PM
চিল্লা: আধ্যাত্মিক সাধনার এক নির্জন যাত্রা
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

চিল্লা শব্দটির শাব্দিক অর্থ “চল্লিশ”। তবে এর তাৎপর্য কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয়; এটি আত্মশুদ্ধি, আধ্যাত্মিক উপলব্ধি ও গভীর ধ্যানের এক অনন্য যাত্রার নাম। চিল্লা হলো নির্জনতা-ভিত্তিক আধ্যাত্মিক অনুশীলন, যা সাধককে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়। আমরা “চিল্লা: আধ্যাত্মিক সাধনার এক নির্জন যাত্রা” এই বিষয় নিয়ে আলোচনা করবো।

সুফি সাধকগণ বিশ্বাস করেন, দুনিয়ার বাহ্যিক মোহ থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে নির্জনে ধ্যান ও ইবাদতে নিমগ্ন থাকার জন্য চিল্লা অপরিহার্য।

দয়াল বাবা জালালী মাওলা বলেন-
চিল্লা মূলত এক মহান ইবাদত ও আত্মশুদ্ধির পথ, তবে আজকাল যেভাবে চিল্লা দেওয়া হয়, তা আর শরিয়তসম্মত নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন:

  • নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হেরা পর্বতের নির্জনতায় ৩ বছর চিল্লা দিয়েছেন।
  • হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জ্বালানো আগুনের কুণ্ডে ৪০ দিন চিল্লা দিয়েছেন।
  • হযরত মূসা আলাইহিস সালাম ১ দিন কম ৪০ বছর তূর পর্বতে চিল্লা দিয়েছেন।
  • হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চিল্লা দিয়েছেন।
পরিশেষে

দয়াল বাবা জালালী মাওলা বলেন, “এখন যারা মসজিদে মসজিদে চিল্লা দেয়, এটা কীসের চিল্লা? চিল্লা হলো মানসিক সংযম, শারীরিক পরিশুদ্ধি এবং আত্মিক জাগরণের এমন এক পর্যায়, যা সাধককে বহির্বিশ্ব থেকে অন্তর্জগতে নিয়ে যায়। এটি মানসিক ও আধ্যাত্মিক অনুশীলন, যা নিজেকে নতুন করে গড়ে তোলে।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment