নূর নবীজির মুজিযা: গাছের হেঁটে আসা ও সাক্ষ্য প্রদানের অবিশ্বাস্য ঘটনা।

নূর নবীজির মুজিযা এবং ইসলামের ইতিহাস ঈমান জাগানিয়া অলৌকিক ঘটনায় সমৃদ্ধ। মরুভূমির এক বেদুঈনের প্রশ্নের উত্তরে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর এক ইশারায় কীভাবে একটি বিশাল গাছ মাটি চিরে হেঁটে এসে নবুওয়াতের সাক্ষ্য দিয়েছিল, তা জানতে পড়ুন এই হৃদয়স্পর্শী পোস্টটি।

July 15, 2026 5:14 PM
নূর নবীজির মুজিযা গাছের হেঁটে আসা ও নবুওয়াতের সাক্ষ্য
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

নূর নবীজির মুজিযা- নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতিটি কদম মোবারকই ছিল মুজিযায় সমৃদ্ধ। তেনার হাত মোবারকের স্পর্শে মরা গাছে প্রাণ এসেছে, পাথরের বুক থেকে পানির ফোয়ারা ছুটেছে। তবে ইসলামের ইতিহাসে এমন একটি অবিশ্বাস্য ও হৃদয়স্পর্ষী ঘটনা রয়েছে, যেখানে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর এক ইশারায় মরুভূমির একটি বিশাল গাছ মাটি চিরে হেঁটে এসে তেনার নবুওয়াতের সাক্ষ্য দিয়েছিল। আজকের পোস্টে আমরা জানবো সেই ঐতিহাসিক ও অলৌকিক ঘটনা, যা শুনলে যেকোনো ঈমানদারের ঈমান তাজা হয়ে উঠবে

মরুভূমির এক বেদুঈনের প্রশ্ন

হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক সফরে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে এক বেদুঈনের সাক্ষাৎ হলো। নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি এক আল্লাহর প্রতি এবং তাঁর প্রেরিত রাসূলের প্রতি ঈমান আনবে?” বেদুঈন লোকটি অবাক হয়ে প্রশ্ন করল, “আপনি যে আল্লাহর রাসূল, তার প্রমাণ বা সাক্ষী কে?”

মাটি চিরে গাছের হেঁটে আসা

বেদুঈনের প্রশ্নের উত্তরে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাশের একটি বিশাল গাছের দিকে ইশারা করে বললেন, “ওই গাছটিই সাক্ষ্য দেবে।” নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন গাছটিকে ডাকলেন, তখন ঘটল সেই জ্যান্ত মুজিযা! বিশাল সেই গাছটি শিকড়সহ মাটি চিরে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর দিকে ধীর পায়ে হেঁটে আসতে শুরু করল। গাছটি যখন নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর সামনে এসে স্থির হলো, তখন সেটি অত্যন্ত স্পষ্টভাবে তিনবার সাক্ষ্য দিল যে, “আপনিই আল্লাহর সত্য রাসূল।”

বেদুঈনের ইসলাম গ্রহণ

জড় পদার্থের এমন অভাবনীয় অলৌকিকতা দেখে বেদুঈন লোকটি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি চাক্ষুষ দেখতে পেলেন যে, বনের বৃক্ষলতাও নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর আদেশ মান্য করে। এই অবিশ্বাস্য মুজিযা প্রত্যক্ষ করার পর বেদুঈন লোকটি সাথে সাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন এবং নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি পূর্ণ ঈমান আনেন। সাক্ষ্য দান শেষে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গাছটিকে তার আগের স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দিলে, গাছটি আবার পূর্বের জায়গায় গিয়ে স্থির হয়ে গেল

শেষ কথা

নূর নবীজির মুজিযা- এই অবিশ্বাস্য ঘটনাটি প্রমাণ করে যে, সৃষ্টিজগতের প্রতিটি অণু-পরমাণু নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম-কে চেনে এবং তেনার আনুগত্য করে। এই জ্যান্ত মোজেজা কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মুসলমানের জন্য একটি বড় দলিল। মহান আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং তেনার অনুগত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম-এর প্রতি গভীর ভালোবাসা ও সহীহ ঈমান নসিব করুন। আমীন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment