নবীজি ﷺ সবকিছু জানেন, শোনেন এবং দেখেন – দয়াল বাবা জালালী মাওলার রূহানী বর্ণনা।

দয়াল বাবা জালালী মাওলার বর্ণনা অনুযায়ী নবীজি ﷺ সবকিছু জানেন, শোনেন এবং দেখেন। তিনি ১৮,০০০ জাত ও ৮০,০০০ আলম অবলোকন করেন এবং উম্মতের দরুদ শরীফ শ্রবণ করেন। এই আলোচনায় নবীজি ﷺ-এর ইলম, নাজীর–বাসীরের তাৎপর্য ও রূহানী মর্যাদা তুলে ধরা হয়েছে।

June 7, 2026 11:45 PM
নবীজি ﷺ সবকিছু জানেন, শোনেন এবং দেখেন বিষয়ে দয়াল বাবা জালালী মাওলার রূহানী বর্ণনা
---Advertisement---

দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি।

দয়াল নবীজি ﷺ সবকিছু জানেন, শোনেন এবং দেখেন। তিনি কেবল দৃশ্যমান বিষয়ই নয়, অদৃশ্য ও গোপন বিষয়ও জানেন। আমাদের জীবন ও প্রকৃতির প্রতিটি ঘটনা তেনার জ্ঞানের অন্তর্গত। তিনি আমাদের ভাবনা, মনোভাব এবং অন্তরের কষ্টও জানেন। তাই কোনো কিছুই তেনার নজর এবং জ্ঞানের বাইরে নয়

দয়াল বাবা জালালী মাওলা বলেন, ৮০,০০০ (আশি হাজার) আলম ও ১৮,০০০ (আঠারো হাজার) জাত  দয়াল নবীজি ﷺ এর কাছে দৃশ্যমান। তেনার কাছে গায়েব বা অদৃশ্য বলে কিছুই নেই। তেনার অদৃশ্য শক্তি ও গায়েবের জ্ঞান সম্পর্কে দয়াল বাবা জালালী মাওলা যে ব্যাখ্যা দিয়েছেন, আসুন তা জেনে নিই এবং নূর নবীজি ﷺ কে যথাযথভাবে মান্য করি

নবীজি ﷺ-এর ইলম, শ্রবণ ও দর্শনের রূহানী ব্যাখ্যা

দয়াল বাবা জালালী মাওলা বলেন-

আল্লাহ পাকের নাম মূলত ১০,০০০ (দশ হাজার), আর দয়াল নবীজি ﷺ-এর নাম মোবারক ১০,২০৬ (দশ হাজার দুইশত ছয়)। আল্লাহ পাকের জাতি নাম এক (১)টি- “আল্লাহ”। আর দয়াল নবীজি ﷺ-এর জাতি নাম দুই (২)টি- আহমদ” ও “মুহাম্মদ” সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।

কিন্তু আল্লাহ পাকের ১০,০০০ (দশ হাজার) এবং দয়াল নবীজি ﷺ- এর ১০,২০৬ (দশ হাজার দুইশত ছয়) নামের কথা সকলেই জানেন না। কিন্তু আমরা প্রায় সকলেই আল্লাহ পাকের ৩,০০০ (তিন হাজার) এবং দয়াল নবীজি ﷺ এর ৩,২০৬ (তিন হাজার দুইশত ছয়) নামের কথা আলেমদের মুখে শুনেছি।

আল্লাহ পাকের ৩,০০০ (তিন হাজার) নামের মধ্যে-
১০০০ (এক হাজার) নাম আরশে গাঁথা
১০০০ (এক হাজার) নামের তাসবিহ পড়ে ফেরেশতারা,
৩০০ (তিনশত) নাম তাওরাতে
৩০০ (তিনশত) নাম যাবুরে
৩০০ (তিনশত) নাম ইঞ্জিলে
আর থাকে ১০০ নাম।

দলমত নির্বিশেষে, আল্লাহ নামই হলো ইসমে আজম (জাতি নাম)। আল্লাহ নাম বাদ দিলে থাকে ৯৯ (নিরানব্বই)টি নাম, যা বাগদাদী কায়দার শেষ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। এই ৯৯ (নিরানব্বই)টি নামের মধ্যে আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ গুণবাচক নাম হলো “ইয়া বাসীর”

আর দয়াল নবীজি ﷺ- এর ৩২০৬ (তিন হাজার দুইশত ছয়) নামের মধ্যে জাতি নাম আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাদ দিলে ২০৪ (দুইশত চার) নামের তাহকিক করেছেন নোয়াখালীর শাজালী রহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত । এই ২০৪ (দুইশত চার) নামের মধ্যে একটি নাম হলো “ইয়া নাজীর”।

আল্লাহ পাকের নাম হলো “বাসীর”।
দয়াল নবীজি ﷺ- এর নাম হলো “নাজীর”।

আল্লাহর ৩০০০ (তিন হাজার) নামের মধ্যে “নাজীর” নাম নেই, আর নবীজি ﷺ- এর ৩২০৬ (তিন হাজার দুইশত ছয়) নামের মধ্যে “বাসীর” নাম নেই।

“নাজীর” শব্দের অর্থ- দেখনেওয়ালা, শুননেওয়ালা।
“বাসীর” শব্দের অর্থও- দেখনেওয়ালা, শুননেওয়ালা।

“ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা’লাম”।

দয়াল বাবা জালালী মাওলা বলেন- আমার আল্লাহ যা জানেন, আমার দয়াল নবীজি ﷺ তা জানেন।
আল্লাহ যেভাবে দেখেন, নবীজি ﷺ সেইভাবে দেখেন।
আল্লাহ যেভাবে শোনেন, নবীজি ﷺ সেইভাবে শোনেন।

কিন্তু পার্থক্য হলো, আল্লাহ কোনো বস্তুর মতো নন; আল্লাহ দেখেন চক্ষু ছাড়া। আর দয়াল নবীজি ﷺ দেখেন চক্ষু মোবারকের কালো ডিমের দ্বারা।

দয়াল নবীজি ﷺ হাতের তালুর মধ্যে ১৮,০০০ (আঠারো হাজার) জাত ও ৮০,০০০ (আশি হাজার) আলম দেখেছেন এবং দেখতেই থাকবেন কিয়ামত পর্যন্ত।

নবীজি ﷺ এর প্রতি দরুদ শরীফ পড়ুন-যেভাবেই হোক, মনে মনে বা জোরে জোরে। আমার দয়াল নবীজি ﷺ কান মোবারকের দ্বারা শুনছেন এবং শুনতেই থাকবেন কিয়ামত পর্যন্ত।

পরিশেষে

দয়াল বাবা জালালী মাওলার বর্ণনা অনুযায়ী, দয়াল নবীজি ﷺ সবকিছু জানেন, শোনেন এবং দেখেন। তিনি ১৮,০০০ (আঠারো হাজার) জাত ও ৮০,০০০ (আশি হাজার) আলম অবলোকন করেন এবং উম্মতের অবস্থা সম্পর্কে অবগত থাকেন

তাই আমাদের উচিত দয়াল নবীজি ﷺ-এর প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি পোষণ করা, অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা এবং তেনার সুন্নত ও আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীপ্রেমে উদ্বুদ্ধ করুন এবং দয়াল নবীজি ﷺ-এর শাফায়াত নসিব করুন। আমিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment